মাধবদীতে মুক্তিযোদ্ধা কবির হোসেনের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
১৪ মে ২০২০, ১১:১২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার মুক্তিযোদ্ধা কবির হোসেন মেম্বার (৬৮) আর নেই (ইন্নালিল্লাহি..... রাজিউন)। বুধবার (১৩ মে) শেষরাতে তিনি তার মাধবদীর দক্ষিণ বিরামপুরস্থ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বা'দ যোহর জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মাধবদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, বিপত্নীক এই মুক্তিযোদ্ধা একাকি ঘরে থাকতেন এবং তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও লিভার রোগে ভুগছিলেন। বুধবার শেষরাতে সেহরির জন্য ডাকতে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের ধারণা তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বা'দ যোহর মাধবদী সিটি স্কুল প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় মাধবদী পৌর এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজা শেষে তাঁকে বিরামপুরস্থ পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, এক ছেলে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গগত, তিনি মহান মুক্তিযুদ্ধে তিন নম্বর সেক্টরে সম্মুখ যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি মাধবদীতে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ