নরসিংদীর দুই হাসপাতাল ও পৌরসভায় জীবাণুনাশক ট্যানেল স্থাপন
২৯ এপ্রিল ২০২০, ০৩:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রতিরোধে সেবাপ্রার্থীদের সুরক্ষা দিতে নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামানের উদ্যোগে ৩টি পৃথক স্থানে 'জীবাণুনাশক ট্যানেল' স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌরসভা, নরসিংদী সদর হাসপাতাল ও ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের প্রবেশপথে এসব 'জীবাণুনাশক ট্যানেল' স্থাপন করা হয়।
এসব জীবাণুনাশক ট্যানেলের উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন মো. ইব্রাহীম টিটন, ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক শীতল চৌধুরী ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা এএনএম মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউসার সুমন প্রমুখ।
জানা গেছে, কোন ব্যক্তি এটির ভেতর দিয়ে প্রবেশের সময় লেজার সেন্সরের মাধ্যমে যন্ত্রটি সক্রিয় হয়ে ৩৬০ ডিগ্রি এ্যাঙ্গেলে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে করবে। এতে ব্যক্তির পোশাকে থাকা ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া মারা যাবে। এছাড়াও এতে আছে স্যানেটাইজিং কার্পেট যা জুতায় থাকা ভাইরাসও মেরে ফেলবে।
পৌরমেয়র কামরুজ্জামান জানান, এসব প্রতিষ্ঠানের সেবাপ্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে জীবাণুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি স্থানে এসব সুরক্ষা যন্ত্র স্থাপনের চিন্তা করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা