নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
২০ এপ্রিল ২০২০, ০৮:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এই প্রথম নরসিংদী সদর উপজেলার আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১৮ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। মৃত আমির হোসেনের বাড়ী সদর উপজেলার মাধবদী থানাধীন পুরানচর এলাকায়। তার পিতার নাম মৃত হানিফ মিয়া।
জানা যায়, আমির হোসেন গত ১৭ এপ্রিল করোনা ভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়ি হতে সরাসরি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরদিন গত ১৮ এপ্রিল উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে আইইডিসিআর’এ। পরে তার করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে। আজ সোমবার (২০ এপ্রিল) তার লাশ দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নরসিংদীর একজন নিহত হওয়ার তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোমবার নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা