নরসিংদীতে স্বাস্থ্যসেবা দিচ্ছে পুলিশের ভ্রাম্যমান মেডিকেল টিম
১২ এপ্রিল ২০২০, ০২:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় দিনের মতো রবিবারও নরসিংদী শহরের সংগীতা মোড়, ব্রাহ্মন্দীসহ বিভিন্ন স্থানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে জেলা পুলিশের ভ্রাম্যমান মেডিকেল টিম। এর আগে শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে ২টি এ্যাম্বুলেন্স, ২ জন চিকিৎসকসহ ওই টিম শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা সেবা প্রদান শুরু করে।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এই শ্লোগান নিয়ে জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নরসিংদী শাখার সমন্বয়ে জেলায় ফ্রি ভ্রাম্যমান চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসা টিম গঠন করা হয়।
পুলিশ জানায়, নরসিংদী জেলায় লকডাউন চলছে, সীমান্ত প্রবেশ পথ বন্ধ থাকায় অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয়, এজন্য টেলিফোনে বা জায়গায় জায়গায় গিয়ে জনগণকে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য এই নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য জেলা পুলিশের ২টি এ্যাম্বুলেন্স, এমআই (পুলিশের মেডিকেল ইনস্ট্রাক্টর), ফ্রি ঔষধ সামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করছে। এছাড়া হটলাইন নাম্বারে যে কেউ ফোন করলে টেলিফোনে চিকিৎসা সেবা দিতে পারবে, প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা