নরসিংদীতে চলন্তবাসে এক যাত্রীর মৃত্যু
২৪ মার্চ ২০২০, ১০:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর সাহেপ্রতাবে হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে ইমদাদুল হক (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহেপ্রতাব মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক রাজশাহীর মোহনপুর থানার, হাটরা গ্রামের মৃত. আব্দুস সাত্তারের ছেলে। ঘটনার পর পুলিশ মরদেহসহ বাসটিকে আটক করেছে।
পুলিশ জানায়, দিগন্ত পরিবহনের এই বাসটি খুব কম সংখ্যক যাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ইমদাদুল হক ঢাকা যাওয়ার জন্য এই বাসে ওঠেন। ঢাকা যাওয়ার পথে নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা এলাকায় পৌছলে যাত্রীরা তাকে বাসের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বাসের হেলপার ঢাকা কাউন্টারে যোগাযোগ করে বাসটি ঢাকা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এসময় পুলিশ খবর পেয়ে নরসিংদীর শাহেপ্রতাব মোড়ে বাসটিকে আটক করে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে বলতে পারছেন না বাসের যাত্রীরা। তবে ষ্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা