নরসিংদীতে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বই পেলো ২১ শত শিক্ষার্থী
০১ মার্চ ২০২০, ০৫:২৬ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ এএম
শরীফ ইকবাল রাসেল:
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ২১ শত ছাত্রছাত্রীর মধ্যে বঙ্গবন্ধুকে জানার জন্য "বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী" বই বিতরণ করা হয়েছে। রোববার (০১ মার্চ) সকালে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এসব বই বিতরণ করা হয়। এসময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময়ে দেশ ও দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা তুলে ধরে এসময় শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য জেলখানায় থাকাকালীন সময়ে তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে সকল কিছুর বিশদ উল্লেখ করে গেছেন। তাই বঙ্গবন্ধুকে জানার জন্য মুজিব জন্মশতবার্ষিকীতে সকল শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে উৎসাহিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের আহ্বান জানান তিনি।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী -৫ (রায়পুরা) সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ, নরসিংদী -২ (পলাশ) এ সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী -৩ (শিবপুর) এর সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান, মাধবদীর পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম ৭১'র সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, চেম্বারের পরিচালক কাজিম উদ্দিন, মমিন মিয়া, নূরে আলম সিদ্দিকী, হাসিব মোল্লা সহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মজিব শতবর্ষ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক গৃহিত কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় শিল্পমন্ত্রী সংসদ সদস্যগণ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ