নরসিংদীর রাজাদীতে শিশু ধর্ষণের শিকার
১৩ জানুয়ারি ২০২০, ১২:৫২ এএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার(১২ জানুয়ারি)সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্যাতিতা শিশুটির পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যার পর শিশুটি বাড়ির পাশের দোকান থেকে সদাই কিনতে যায়। এসময় পার্শ্ববর্তী পলাশ উপজেলার মাঝের চর এলাকার বখাটে আলামিন শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুল কবীর জানিয়েছেন, পাশবিক অত্যচারে মেয়েটির বেশ রক্তক্ষরণ হচ্ছে এবং প্রচন্ড মানসিক আঘাত পেয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে শিশুটির সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের আর্থিক সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ধর্ষক আলামিনকে ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযানে নেমেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা