নরসিংদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
১১ জানুয়ারি ২০২০, ০৯:২০ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদী সদর উপজেলার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে নরসিংদী সদর উপজেলা পরিষদের আয়োজনে শনিবার (১১ জানুয়ারি) সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ করা হয়। বিকেলে জেলা শিল্পকলা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন স্থানীয় সরকার উপ পরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম (উপ সচিব)।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর নরসিংদী জেলা সভাপতি আবদুল মোতালিব পাঠান। এসময় আরো আলোচনা করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর আলী ভূইয়া, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়াসহ অন্যরা। এসময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় আতশবাজি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা