নরসিংদী জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
০১ জানুয়ারি ২০২০, ০৮:৪৬ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা আইনজীবি সমিতির ২০২০ সালের নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা দায়রা জজ মোশতাক আহমেদ নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। বুধবার (১ জানুয়ারি) নরসিংদী আইনজীবি সমিতি মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান নাজির (আরমান) ও সাধারন সম্পাদক আতাউর রাহমান শাহিনসহ ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মোশতাক আহমেদ, নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ জুয়েল রানা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শারমীন জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল ঘোষ, সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক সিনিয়র আইনজীবি এডভোকেট এ. এম বদরুদ্দোজা চৌধুরী জিলু, সিনিয়র আইনজীবি এডভোকেট শওকাত আলী পাঠান, এডভোকেট আব্দুল হান্নান ভুইয়া।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি প্রমুখ। শপথ গ্রহণ শেষে বিদায়ী সভাপতি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া ও সাধারন সম্পাদক এডভোকেট তারেক মোহাম্মদ লুৎফর রহমানের নিকট থেকে সমিতির কার্যভার গ্রহণ করে নতুন কমিটি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা