ফুলকলি কিন্ডার গার্টেন এর বই উৎসব ও ফলাফল ঘোষণা
০১ জানুয়ারি ২০২০, ০৪:২১ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ফুলকলি কিন্ডার গার্টেন এর বই উৎসব, বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ১৬ বছর পূর্তি পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ফুলকলি কিন্ডার গার্টেন ক্যাম্পাসে বই উৎসব, বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিচালনা পরিষদের সহ-সভাপতি আমিরুল ইসলাম (আমীর)।
ফুলকলি কিন্ডার গার্টেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাজহারুল ফয়েজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌর ২নং ওয়ার্ডের কাউন্সিলর এ.কে.এম ফজলুল হক লিটন, সমাজ সেবক আসাদুজ্জামান স্বপন, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম খোকা ও ফুলকলি কিন্ডার গার্টেনের পরিচালক সোহরাব হোসেন।
প্রধান অতিথি মন্জুর এলাহী উপস্থিত অভিভাবকদের উদ্দেশে বলেন, আজ আপনাদের ছেলে-মেয়েরা তাদের সারা বছরের পরিশ্রমের ফলাফল পেতে যাচ্ছে। আমাদের শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করেছে শিক্ষার্থীদের ভালো কিছু প্রদানের জন্য। আপনাদের সন্তানের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আপনাদেরই চিন্তা করতে হবে। কোন বিষয়ে দুর্বল থাকলে অতিরিক্ত যত্ন নিতে হবে। তিনি অভিভাবকদের অনুরোধ করে বলেন, আকাশ সংস্কৃতির যুগে ছেলে-মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন তারা যেন ভাল মানুষ হয়।
ফুলকলি কিন্ডার গার্টেনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাজহারুল ফয়েজ বলেন, এই স্কুলে আমার সন্তান খুব সুন্দরভাবে লেখাপড়া করছে। দক্ষতার সাথে স্কুল পরিচালনা কমিটি স্কুলটিকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে আরো উন্নতি করবে।
এসময় ফুলকলি কিন্ডার গার্টেন এর ১৬ বছর পূর্তি উপলক্ষে অতিথিবৃন্দরা কেক কাটেন। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এবং অন্যান্যরা। এসময় আরোও উপস্থিত ছিলেন হামিদুল ইসলাম মন্টু, সোলায়মান, জসিম উদ্দিন, সেলিম মিয়াসহ ফুলকলি কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ