নরসিংদীতে ১৫ ভূমিহীন পরিবার পেলো জমির মালিকানা দলিল
৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
শরীফ ইকবাল রাসেল:
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সহায়তায় নরসিংদী সদর উপজেলার ১৫ টি ভূমিহীন পরিবার পেলো জমির মালিকানা দলিল। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়।
জমির দলিল প্রাপ্তরা হলেন, সদর উপজেলার অনন্তরামপুরের মো: লাল মিয়া, রাহিম মিয়া, মো: ফারুক মিয়া ও মো: কাউছার মিয়া, বকশালীপুর গ্রামের মো: ইউসুফ মিয়া, চরজিতরামপুর গ্রামের ইছহাক মোল্লা, টিডিরচর গ্রামের মো: বাবুল মিয়া, কালাই গোবিন্দপুর গ্রামের জরিনা বেগম ও শেখ ফরিদ, করিমপুরের মো: আমির হোসেন, জগতপুর গ্রামের ছলিম মোল্লা, বগারগোত গ্রামের ইমান আলী, চিনিশপুর গ্রামের সাহানা বেগম ও রবিউল ইসলাম এবং দোয়ানী গ্রামের মো: নাজিম উদ্দিন।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন।
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক। এসময় আরো আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া।
এসময় প্রধান অতিথি বলেন, সরকারের চেয়ারে বসে সরকারের স্বার্থ দেখার পাশাপাশি জনগণের স্বার্থের দিকেও খেয়াল রাখতে হবে। তবে কেউ সরকারের সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে বড় হবে আর সরকারের অপপ্রচার করবে তা হতে দেয়া যাবে না। সরকারের ভূমি ব্যবস্থাপনার বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারের অনেক সম্পত্তি কিছু বিত্তশালীরা ভোগ করে খাচ্ছে। এগুলো উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বিতরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
এসময় তিনি উপজেলা ভূমি অফিস ও রেকর্ডরুমের আধুনিকায়নের কাজ পরিদর্শন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা