নরসিংদী জেলা হাসপাতালের পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ড
০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৬ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ১ শ’ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্ত্বরে মেডিক্যাল এসোসিয়েশনের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।
জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে এক'শ শয্যা জেলা হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য মেডিকেল এসোসিয়েশনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনের সামনের খালি জায়গায় উচ্ছিষ্ট মালামাল পোড়ানো হচ্ছিল।
এরমধ্যে আগুনের শিখা পরিত্যক্ত গোডাউনের ভেতরে চলে যায়। পরে সেখানে থাকা পুরনো বেড ও অন্য জিনিসের মধ্যে আগুন লেগে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, সকালে হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য পোড়ানো হচ্ছিল। এরমধ্যে আগুনের একটি স্ফুলিঙ্গ পরিত্যক্ত গোডাউনে ভেতরে চলে গেলে আগুন লেগে যায়। গোডাউনে সবই পরিত্যক্ত মালামাল ছিলো। আর হাসপাতালের সব রোগী নিরাপদে আছেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা