নরসিংদীতে ১১ দফা দাবীতে পাটকল শ্রমিকদের দিনব্যাপী প্রতিকী অনশন
২৭ নভেম্বর ২০১৯, ০৭:১৬ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মজুুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনব্যাপী প্রতিকী অনশন কর্মসূচী পালন করছে নরসিংদীর ইউএমসি জুটমিল শ্রমিকরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেয় হাজারো শ্রমিক।
বুধবার সকাল ৮টায় ইউএমসি জুটমিলের অভ্যন্তরে শুরু হওয়া দিনব্যাপী প্রতিকী এই অনশন কর্মসূচী পালিত হয় বিকাল ৪টা পর্যন্ত।
অনশন কর্মসূচীতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছে শ্রমিকরা। এছাড়াও ১০ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। সেই সাথে পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবী। যার সরকার মানছেন না। এ জন্য বাধ্য হয়ে আন্দোলন করছেন শ্রমিকরা।

অনশন কর্মসূচীতে বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে পাট মন্ত্রীর পদত্যাগ দাবীর পাশাপাশি অচিরেই দাবী না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়।
এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ