আরশীনগরে যানজট নিরসনে কাজ করা মিলনের প্রাণ নিল যান
২০ অক্টোবর ২০১৯, ০১:১১ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের আরশীনগর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকের চাপায় মিলন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আরশীনগরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া রায়পুরা মরজালের মনজু মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
শারীরিকভাবে প্রতিবন্ধী মিলনের উচ্চতা ছিল তিন ফুটের মত। তিনি প্রায় সময়ই আরশীনগর রেলক্রসিংয়ের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরা থেকে বালুবোঝাই ট্রাকটি নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। আরশীনগর মোড়ে তীব্র গতিতে বাঁক নেওয়ার সময় ওই ট্রাকের নিচে মিলন মিয়া চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আবির মৃধা নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রাকের চাকার নিচে মাথাটা পড়ে মগজটা ছিটকে গেলো। চোখের সামনে এমন মর্মান্তিক মৃত্যু দেখে শরীরটা বারবার গুলিয়ে যাচ্ছে। ওই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছে।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক তাপস কান্তি রায় জানান, দুর্ঘটনায় তাঁর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ

এই বিভাগের আরও