নরসিংদীর মেঘনা নদীতে ৬ জেলে আটক, ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
১৫ অক্টোবর ২০১৯, ০৯:৩৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় চলমান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে ৬ জনকে আটক করেছে নৌ পুলিশ। এসময় ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটককৃতদের অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- সদর উপজেলার রসুলপুর গ্রামের জেলে মো: সফর উদ্দিন (৩০), শ্রীনগর গ্রামের জেলে মো: অলি (৪৫), ইকবাল হোসেন (২৫), তিতিরচর গ্রামের সোলেমান (৩৫), শুটকিকান্দি গ্রামের কাশেম আলী (৪০) ও জিতরামপুর গ্রামের ইউনুছ আলী (২৫)।
কমিপুর নৌ-পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে মঙ্গলবার দিনভর মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ শিকারের সময় ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৩৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ এইচ এম জামেরী হাসান আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করেন। এসময় জরিমানার টাকা আদায় হওয়ায় তাদের মুক্তি দেয়া হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা