নরসিংদীতে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন
১৫ অক্টোবর ২০১৯, ০৮:৩০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সবার জীবন, সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
র্যালীটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক কৌশল বিষয়ে তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আবু কাউসার সুমন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান, সাবরিনা শারমিন, মেহেদী হাসান কাউসার, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রেজাউল করীম, উপ সহকারী প্রকৌশলী কাবিল হোসেন, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা বশির আহমেদ।
এছাড়া নরসিংদী বিয়াম জিলা স্কুল ও হযরত কাবুল শাহ কালেক্টরেট পাবলিক স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল হিসেবে সচেতন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা