পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হারুন অর রশিদ

০৬ অক্টোবর ২০১৯, ০১:২৬ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম


পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হারুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি প্রয়াত সামসুদ্দীন আহমেদ এছাকের বড় ছেলে হারুন অর রশিদ হারুন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

শনিবার (৫ অক্টোবর) রাতে তিনি নরসিংদী শহরের বৌয়াকুড়, বানিয়াছল, ব্রাহ্মন্দী, বীরপুর, দক্ষিন কান্দাপাড়া, মধ্যকান্দাপাড়া, উত্তর কান্দাপাড়া ও পশ্চিম কান্দাপাড়া মহল্লার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।


এসময় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, বৌয়াকুড় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মলয় কুমার বর্মণ, ব্যবসায়ী গৌরাঙ্গ দাস, জয়দেব বর্মণ, ওয়াহিদ চৌধুরী, তুলসী ভূইয়া, কামরুল ইসলাম, সজল কুমার দাস, মো: তুষার, বিপ্লব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও