নরসিংদীতে শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ এএম
শরীফ ইকবাল রাসেল:
প্রাথমিক শিক্ষায় দেশসেরা এবং জনপ্রশাসন পদকে ভূষিত নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।একই অনুষ্ঠানে স্বপ্নময় আগামীর নরসিংদী- শিক্ষায় শীর্ষ চূড়ায় অবস্থান করবে সেই লক্ষে “স্বপ্ন চিরদিন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নরসিংদী শিক্ষা অফিসের তত্ত্বাবধানে ও নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস) এর আয়োজন করে।
জেলা শিশু একাডেমী মিলনায়তনে নকশিস সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় আরো বক্তৃতা করেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: সৈয়দ উদ্দীন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নকশিস প্রধান উপদেষ্টা প্রফেসর অহিভূষণ চক্রবর্তী, সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: শাহ আলম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী সমিতির সভাপতি আসাদুজ্জামান, নকশিস সিনিয়র সহসভাপতি সফিকুর রহমান বকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সহ সভাপতি আফজাল হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নরসিংদী জেলা প্রশাসনের প্রতিটি অর্জন নরসিংদীর প্রতিটি জনগণের। কারণ জেলার প্রতিটি জনগণ কোন না কোনভাবে জেলা প্রশাসনের পাশে থেকে অবদান রাখেন। এরই কৃতজ্ঞতা স্বরুপ সম্প্রতি প্রাথমিকে দেশসেরা ও জনপ্রশাসক পদক পাওয়াটি জনগণের জন্য উৎসর্গ করা হলো। এই জেলায় প্রাথমিকে যে পরিমাণ কাজ হয়েছে সেই তুলনায় মাধ্যমিক পর্যায়ে তেমন কাজ হয়নি। তাই সম্প্রতিই মাধ্যমিক পর্যায়ের সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে এর সমাধান করার কাজে হাত দেয়া হবে।
তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ের দুর্বল শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলা হবে। আর একজন শিক্ষককে দক্ষ ও আদর্শবান শিক্ষক হিসেবে তৈরী হতে হলে নিজের চেষ্টা আগে করতে হবে। এসময় জেলা প্রশাসক জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক ড. এ টি এম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর মোহাম্মদ আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষসহ নরসিংদীর বিভিন্ন স্কুল কলেজের প্রধান ও সহকারী শিক্ষকগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা