নজরপুরে মেঘনায় গোসলে নেমে নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর নজরপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমে আশিক দাস (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার পাঁচদোনার খিদিরপুর (ঋষিপাড়া) এলাকার ভরত দাসের ছেলে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্বজনরা জানান, আশিক দাস ও তার ৯/১০ জন বন্ধু নিয়ে দুপুর ১২টায় শেখ হাসিনা সেতুতে ঘুরতে যায়। তারা সবাই সেতুর অদূরে একটি কালভার্টের উপর থেকে লাফালাফি করে। লাফালাফি করার এক ফাঁকে আশিক পানির নিচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে স্থানীয়রা বিকেল তিনটায় নরসিংদী ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন খোঁজাখুঁজির পর না পেলে ঢাকা থেকে ডুবুরি দল খবর দেয়া হয়। ডুবুরি দল এসে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার লাশ উদ্ধার করে।
নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, সে পাঁচদোনা এলাকায় একটি সেলুনে কাজ করতো। বন্ধুদের নিয়ে ঘুরতে এসে পানিতে গোসল করার সময় কালভার্ট থেকে লাফালাফি করতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। ঢাকা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ৭টায় তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা