নরসিংদীতে আওয়ামী লীগ নেতা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার নজরপুরের আওয়ামী লীগ নেতা রাজা মিয়া জনি (৪৫) হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার কয়েক শত নারী পুরুষ অংশ নেন। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাজা মিয়ার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে স্লোগান দেন।
নিহত রাজা মিয়া জনি (৪৫) নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। গত ৩১ আগস্ট শনিবার বিকালে ঢাকার শমরিতা হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে ২৮ আগস্ট তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানান, রাজা মিয়া জনি তার রাজনৈতিক সহকর্মীদের সাথে গত ২৮ আগস্ট নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জেলা ও শহর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন। সভা শেষ হওয়ার একটু আগেই তিনি একা তিনি নিজ বাড়ি নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামে ফিরছিলেন। রাত প্রায় ৮টার দিকে গ্রামে পৌঁছার পর কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজা মিয়া জনির ভাই শাহিন মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা