প্রথমে ভালো মানুষ পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে: জেলা প্রশাসক
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪২ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, প্রথমে আমাদেরকে ভালো মানুষ হতে হবে, তারপর আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবো। আমাদের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম থাকতে হবে। মা, বাবা, শিক্ষক ও গুরুজনকে সম্মান করতে হবে। সামাজিক ব্যধি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নরসিংদীর পাচঁদোনাস্থ ড্রীম হলিডে পার্কে নরসিংদী মডেল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জাকারিয়া প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব কথা বলেন।
দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান, মডেল কলেজের পরিচালক মোঃ ওমর ফারুক ভূঁইয়া, আহমদ হোসেন ফকির, মাহবুবুর রহমান মোল্লা।
কলেজের ভাইস উপাধ্যক্ষ মোঃ রাজিউল্লাহ রাজিবের উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বুয়েট’র পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ সৈয়দ উদ্দিন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী, ড্রীমল্যান্ড হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা ও নরসিংদী স্কুল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা এবং মডেল কলেজের অধ্যক্ষ মো: কামরুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রফেসর মোহাম্মদ আলী, শিক্ষার্থী ইমা, প্রভা, আশিকুর, তমা, হাবিব, মালিহা, আবদুল্লাহ, হিমেল, অরিন, ফোরকান, অরিত্রা, শুভ ও তাওহীদ। নৃত্য পরিবেশন করেন অপ্সরা, সামিয়া, সৌদিয়, মুমু, সুমি। কৌতুক অভিনয় করেন ফুয়াদ হাসান ও শেষে অভিজ্ঞ হাতুরের ডাক্তারের আধুনিক হাসপাতাল নাটিকা মঞ্চস্থ হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ