নরসিংদীতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি সংসদে উত্থাপন করলেন এমপি বুবলি
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদীর বিপুল সংখ্যক মানুষের কর্মস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা অথবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবী জানিয়েছেন নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী।
বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী ৭১ বিধিতে দেয়া বক্তব্যে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ দাবি উত্থাপন করেন তিনি।
এসময় তিনি উল্লেখ করেন, নরসিংদীর চরাঞ্চলের ইউনিয়নগুলোতে স্থানীয়রা কৃষিকাজ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এ পেশায় মৌসুম ভিত্তিক আয় হলেও বছরের বেশীরভাগ সময় কর্ম ও আয়হীন থাকতে হয় বিপুল সংখ্যক মানুষকে। পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জীবনযাপন করা তাদের জন্য বেশ কঠিন।
এ ছাড়া নরসিংদীর বিপুল সংখ্যক শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান জরুরী বলে উল্লেখ করেন তিনি। তাই জরুরী ও অগ্রাধিকার ভিত্তিতে নরসিংদীতে শিল্প জোন বা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার দাবী জানান সাংসদ তামান্না নুসরাত বুবলি।
মুঠোফোনে তামান্না নুসরাত বুবলী নরসিংদী টাইমসকে বলেন, নরসিংদীবাসীর ভালোবাসায় সিক্ত হওয়ার কারণেই আমি মহান জাতীয় সংসদের সদস্য হতে পেরেছি। নরসিংদীবাসীর উন্নয়ন, সমস্যা ও তাদের সুখের জন্য আমি বিভিন্ন প্রস্তাব ও দাবী মহান জাতীয় সংসদে উত্থাপন করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বইছে, তার ছোঁয়া আমাদের নরসিংদীতেও পড়েছে। সে ধারা কে আরও বেগবান ও টেকসই করতে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরী করতে হবে। আমি প্রত্যশা করি মাননীয় প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী নরসিংদীতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নতির টেকসই ব্যবস্থা করে দেবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা