নরসিংদীতে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
২৭ আগস্ট ২০১৯, ১২:৩৪ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে নিজ বসতঘর থেকে সাজেদা বেগম (৬৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজেদা বেগম সদর উপজেলার চিনিশপুর গ্রামের মৃত মতিউর রহমানের স্ত্রী।
সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর ছেলে আইন উদ্দিন (৩৮) ও নাতী মঞ্জুর হোসেন রিজন (১৭) কে আটক করেছে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে সাড়া না পেয়ে ছেলে আইন উদ্দিন ঘরে গিয়ে মা সাজেদা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাতেই নরসিংদী সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসময় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে আইন উদ্দিন ও নাতি রিজন কে আটক করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ