জেলা যুবলীগের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

০৬ আগস্ট ২০১৯, ০১:৩৩ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম


জেলা যুবলীগের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

তৌহিদুর রহমান:
নরসিংদী জেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।


জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার (৫ আগস্ট) জেলা যুবলীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সহ-সভাপতি খলিল নেওয়াজ। সঞ্চালনা করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির মোল্লা।


এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল তুহিন, তারেক আহমেদ চৌধুরী নিয়ন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহমেদ মিতু, দফতর সম্পাদক মানসুর আহমেদসহ জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



এই বিভাগের আরও