নরসিংদী-গুলিস্তান সড়কে বিআরটিসির এসি বাস চলাচল শুরু
০৯ জুলাই ২০১৯, ০৬:০৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর বিআরটিসি বাসডিপো থেকে নরসিংদী-গুলিস্তান সড়কে বিআরটিসির নতুন এসি বাস চলাচল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে এই বাস চলাচলের উদ্বোধন করেন।
নরসিংদী বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক আজিজুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক।

নরসিংদীর বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে আজ মঙ্গলবার থেকে নরসিংদী বাস ডিপো থেকে ৪টি বিলাস বহুল এসি বাস নরসিংদী-গুলিস্তান রুটে চলাচল শুরু করেছে। পর্যায়ক্রমে মোট ২০টি বিলাস বহুল এসি বাস এই রুটে যাত্রী সেবা দেবে।
উল্লেখ্য, নরসিংদী বিআরটিসি বাস ডিপো থেকে প্রায় ১০ বছর ধরে বন্ধ ছিল বিআরটিসির বাস চলাচল। এতে চলাচলের অনুপযোগী হয়ে পরিত্যক্ত হয়ে পড়ে এখানকার জন্য বরাদ্দকৃত বেশিরভাগ বাস।
যাত্রী সাধারণের সুবিধার্থে রাজধানী ঢাকার অদূরের জেলা নরসিংদী শহর থেকে বিআরটিসি বাস ডিপোর যাত্রা শুরু হয় আশির দশকে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত যাত্রী পাওয়ায় লাভজনক ছিলো বিআরটিসির বাস। দীর্ঘদিন ধরে মানসম্মত যাত্রীসেবার কারণে সুনাম অর্জন করতেও সক্ষম হয় নরসিংদীর বিআরটিসি বাস ডিপো।
কিন্তু গত ১০ বছর ধরে এই ডিপো থেকে নরসিংদী-ঢাকা সড়কে বন্ধ থাকে যাত্রীবাহি বাস চলাচল। যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ শহরের বাইরে আন্ত:জেলা বাস টার্মিনাল নির্মাণ করার পর থেকে বন্ধ হয়ে পড়ে এই ডিপো থেকে বাস চলাচল। বাস টার্মিনালে বিআরটিসির নির্ধারিত কাউন্টার থাকলেও সেখান থেকেও চলছিল না বিআরটিসির বাস।
বেসরকারি পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধ ও যাত্রীসাধারণের সুবিধার্থে নরসিংদী ডিপো থেকে বিআরটিসির মানসম্মত পর্যাপ্ত সংখ্যক বাস চালু করার দাবী স্থানীয়দের।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা