নরসিংদীতে নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজন গ্রেপ্তার
০৬ জুলাই ২০১৯, ০৯:৪২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
তৌহিদুর রহমানঃ
নরসিংদীতে এক নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। নরসিংদী সুইডেন বাংলা স্পিনিং এর মহিলা শ্রমিককে ধর্ষণ চেষ্টা মামলায় শুক্রবার রাতে ও আজ শনিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নরসিংদী শহরের ভাগদী মহল্লার আবু বক্কর এর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে মুরসালিন (১৮), চৌয়ালা তালতলা এলাকার জজ মিয়ার ছেলে আরিফ হোসেন (২০) ও পলাশ উপজেলার চর্ণগরদী এলাকার মজিবর রহমানের ছেলে সাকিব (২০), সে বর্তমানে ভাগদী এলাকার বাসিন্দা। মামলার তদন্ত কর্মকর্তা উপ- পরিদর্শক আব্দুল কাদির তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সুইডেন বাংলা স্পিনিং মিল থেকে রাতের শিফট শেষ বেলদী গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন ২৫ বছর বয়সী ওই নারী শ্রমিক। পথের নির্জন একটি স্থানে ৪ যুবক তাকে টেনে হিচড়ে বালুর মাঠে নিয়ে ধর্ষণ এর চেষ্টা চালায়। এসময় তার আর্তচিৎকারে আশেপাশে থেকে লোকজন এসে ২ ধর্ষক কে আটক করে। এসময় আরও ২ লম্পট দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নরসিংদী সদর থানায় ৪ জন কে আসামী করে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান জানান, গতকাল শুক্রবার রাতে বেলদী এলাকায় এক নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টার সময় লোকজন ওই নারীকে উদ্ধার করে ২ লম্পট কে আটক করে। এ ঘটনার সাথে সাকিব নামের এজাহারনামীয় আসামীকে আজ দুপুরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ আসামী কে আদালতে প্রেরন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা