গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ জন গ্রেপ্তার
০৫ জুলাই ২০১৯, ০৯:৪৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি ও ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রায়পুরার নিলক্ষার চরপাড়া এলাকার মিতুল আল মিয়া ছেলে ইব্রাহিম মিয়া (১৯), মাধবদীর গাজিরগাঁও এলাকার সহিদুল মিয়ার ছেলে সফিকুল ইসলাম সফিক (২০), মাধবদীর ফুলতলার এলাকার মৃত আলি হোসেনের ছেলে রাজু হোসেন (১৯), একই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (২১) ও শিবপুরের চান্দের টেক এলাকার সহিদুল মিয়া ছেলে জাহিদ মিয়া (২০)।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, নরসিংদীর পৌর শহরের নাগরিয়া কান্দির হাতেম মোল্লার মোড় থেকে দিন দুপুরে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় ঐ এলাকায় অভিযান চালিয়ে ওইদিন সন্ধ্যায় প্রথমে আমরা ২ জনকে গ্রেফতার করি।
পরে তাদের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকালে উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃতে নরসিংদী পৌর শহরের নাগরিয়া কান্দির হাতেম মোল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। ৮ জন আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করতে পেরেছি বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
এসময় ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি ও ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ হাজার ১০০ টাকাসহ ছিনতাই করা আরো ১ লাখ ২৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা