মাধবদীতে পারিবারিক কলহের জেরে ১৮ মাসের শিশুপুত্রকে আছড়ে হত্যা করলো পিতা
০৩ মার্চ ২০১৯, ০৪:১৬ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে আলিফ নামে ১৮ মাস বয়সী এক শিশুপুত্রকে আছড়ে হত্যার অভিযোগ ওঠেছে পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিতা এমরান মিয়াকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ মার্চ) সকালে মাধবদী থানার মেহেরপাড়ার সৈকাদী গ্রামে এ ঘটনা ঘটেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, ৫ বছর আগে সৈকাদি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ফেরদৌসী বেগমকে পার্শ্ববর্তী পলাশ উপজেলার আব্দুস সালামের ছেলে এমরান মিয়ার কাছে বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। পারিবারিক অশান্তির কারণে ফেরদৌসী দুই বছর ধরে পিত্রালয়ে অবস্থান করে আসছিলেন। ১৮ মাস আগে তাদের সংসারে শিশুপুত্র আলিফের জন্ম হয়। বখাটে পিতা এমরান প্রায় সময়ই শশুড় বাড়িতে গিয়ে স্ত্রীর নিকট টাকা পয়সা চাইতো।
শনিবার রাতে এমরান শ্বশুরালয়ে অবস্থান করে। সকালে স্ত্রী ফেরদৌসীর নিকট টাকা দাবী করলে টাকা না দিয়ে শিশুপুত্র আলিফকে রেখে কর্মস্থলে চলে যান স্ত্রী। এসময় টাকা না পাওয়ার ক্ষোভে শিশুপুত্র আলিফকে মাথায় তুলে আছড়ে ফেলে দেয় পিতা এমরান। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। প্রতিবাদ করতে গেলে শাশুড়ি রাশিদা বেগমকেও ছুরিকাঘাত করে এমরান। ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে এমরানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত রাশিদা বেগমকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ