নরসিংদীতে যথাথথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ এএম


নরসিংদীতে যথাথথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। পরে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


এ ছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে।



এই বিভাগের আরও