নরসিংদী সদর দলিল লেখক সমিতির নির্বাচত অনুষ্ঠিত: নান্নু সভাপতি, মিঠু সাধারণ সম্পাদক
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৬ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
মো. নাজমুল হক ॥
নরসিংদী সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ( ১৬ ফেব্রুয়ারী) শহরের বাসাইলস্থ নরসিংদী সদর সাব রেজিষ্ট্রি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাখাওয়াত হোসেন (নান্নু মোল্লা) সভাপতি ও আব্দুল্লাহ ইবনে রহিছ (মিঠু) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আলামিন আপন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান খান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সোহেব আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল খান, সদস্য টিপু সুলতান, সদস্য এম.ডি জিয়াউর রহমান (কাজল), দেলোয়ার হোসেন শাহীনসহ ২১ সদস্য কমিটি নির্বাচিত করা হয়।
নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ নূরে আলম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ কামরুজ্জামান কামরুল নির্বাচিত কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।
নরসিংদী সদর সাব রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ