নরসিংদীর জেলা প্রশাসকের ফোন নম্বর ক্লোন!
১৯ জানুয়ারি ২০১৯, ০৬:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তার ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন যে তার অফিসিয়াল মোবাইল নম্বরটি (০১৭৬৬১৮৮২৮৮) একশ্রেণির অসাধু চক্র ক্লোন করে/অ্যাপ্স ব্যবহার করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানের নিকট এসএমএস এর মাধ্যমে তদবির করছে মর্মে খবর পাচ্ছেন। জেলা প্রশাসক, নরসিংদী-এর নাম ব্যবহার করে যেকোনো ব্যক্তি যেকোনো স্থানে অনৈতিক সুবিধা দাবি করলে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে সাড়া না দিয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের ই-মেইলে অথবা ইনবক্সে অথবা এনডিসি নরসিংদীকে অবহিত করার জন্য জানানো হয় বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে নরসিংদীর সব উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, এরঅাগে সম্প্রতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নিকট অবৈধ দাবী করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা