নরসিংদীতে বিশ্ব ডিম দিবস পালিত
০৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব ডিম দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, কৃত্রিম প্রজনন বিভাগের উপপরিচালক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা ট্রেনিং অফিসার ডা. মোহাম্মদ মারুফ রিজভী তালুকদার, জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জিয়া এবং জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. বাহাদুর আলী।
এছাড়া বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন, পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা, খামারি, সাংবাদিক এবং বিভিন্ন ফিড কোম্পানি ও ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরে বক্তব্য দেন। তিনি সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত খাদ্য তালিকায় ডিম রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে নরসিংদীর দাসপাড়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ