নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত, আহত ২
০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হযেছেন রুবেল (৩০) ও মিরাজ (২০) নামে আরও দুইজন। শুক্রবার (২ অক্টোবর) বিকালে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুলাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে ও পেশায় ফুচকা বিক্রেতা। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলাল নামে স্থানীয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আগে আবু লাল এবং হেলাল একই অপরাধী চক্রে যুক্ত ছিল। উভয় গ্রুপের সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং এলাকাভিত্তিক আধিপত্য, ছিনতাই ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার বিকালে আবু লাল গ্রুপের লোকজন বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আব্দুল্লাহ ওরফে বাবুকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়। এসময় ধারাল অস্ত্রের আঘাতে আহত হয় বাবুর বড় ভাই রুবেল ও অপর পক্ষের মিরাজ। ঘটনার পরপর গুলিবিদ্ধ বাবুকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ সাপেক্ষে আইনগত পদক্ষেপ ও জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আহত মিরাজকে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ