মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড গুলি উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি (7.62 mm) গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী নদীগর্ভে উদ্ধার অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, নরসিংদী মডেল থানাধীন ইউএমসি জুট মিলসের গেটের সামনে বাউলপাড়া বেড়িবাঁধের প্রায় ১০০ গজ পূর্বে মেঘনা নদীর পানির নিচে বিপুল পরিমাণে পুলিশের হারানো অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় রয়েছে শনিবার সকালে এক হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এমন গোপন সংবাদ আসে। খবর পাওয়ার পরপরই এসআরবি-১১-এর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পানির নিচে অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টার নিরলস প্রচেষ্টায় পানির তলদেশ থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করতে সক্ষম হয় দলটি।
এসআরবি’র সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম জানান, অভিযান শেষে উদ্ধারকৃত গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ