৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেয়ায় শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ৫ দিন পর মারা গেলেন লাইসেন্সধারী দেশীয় মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বি (৩০)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় বার্ণ ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর বাবা মনির হোসেন ও নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
তাঁর মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকার্ত পরিবারসহ এলাকাবাসী এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, চিকিৎসাধীন রাব্বির মৃত্যুর খবর আমরা শুনেছি। এ ঘটনায় রাব্বির মা বাদী হয়ে করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এ ঘটনায় এ পর্যন্ত প্রধান অভিযুক্ত আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকার (৬০) ও কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস (৩০) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক জাহিদ সরকারকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশিয় মদের দোকানের কাউন্টারে গিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যায় হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন। এতে কাউন্টারের ভেতরে থাকা কর্মচারি রাব্বি দগ্ধ হলে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নেয়া হয়।সেখানে আইসিউতে মৃত্যুর সাথে লড়ার ৫দিন পর বৃহস্পতিবার বিকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেন রাব্বির মা মিনু বেগম।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি