মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেয়ায় তানভীর হোসেন রাব্বি (৩১) নামে মদের দোকানের কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদী পৌরসভার সামনে এ মানববন্ধন করা হয়।
এসময় অভিযুক্ত জাহিদ সরকার ও তার বাবা জাহাঙ্গীর সরকারের মালিকানাধীন বাজির মোড়ে অবস্থিত আবাসিক হোটেল নিরালায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
মানববন্ধনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, আহত রাব্বির পিতা মনির হোসেনসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কিছু সংখ্যক মানুষ বাজিড় মোড়ে গিয়ে আবাসিক হোটেল নিরালায় ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশিয় মদের দোকানে জাহিদসহ কয়েকজন মদের দোকানের কাউন্টারে গিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যায়। এতে কাউন্টারের ভেতরে থাকা রাব্বি দগ্ধ হলে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নেয়া হয়।
এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ