সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
আগামীতে ৫টি স্তরে স্থানীয় সরকারের নির্বাচন করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার আমাদের জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা) থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, সেটা আমরা সঠিকভাবে পালন করতে চাই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী তথা শহরের সিটি কর্পোরেশনের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আমাদের এই মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।ইনশাআল্লাহ, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহচর্য চাই এবং আপনাদের সকল ধরণের শুভেচ্ছা চাই—যেন যে গুরুদায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর অর্পণ করেছেন, যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমি আপনাদের দোয়া প্রার্থী।
বাংলাদেশ বিগত ১৭ বছর যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে গড়ে তুলতে হবে জানিয়ে তিনি বলেন, আমাকে যে গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে তার দুটি দিক রয়েছে, একটি হচ্ছে সারা বাংলাদেশের ও স্থানীয় সরকারের অবকাঠামো। সেটাকে গড়ে তোলা এবং বাংলাদেশের যে অনগ্রসর জনগোষ্ঠী, যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, তাদের উন্নয়ন নিশ্চিত করা।
নরসিংদী তাঁতবোর্ড ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী ৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহি, নরসিংদী -৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড, শিরীন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ