নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের ৭ মামলায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (০২ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের সার্বিক সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। একই সাথে ২০টি অবৈধ গ্যাসের চুলা জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে নরসিংদী শহরের পাটপট্টি, দত্তপাড়া, শাপলা চত্বর ও বাসাইল এলাকার বিভিন্ন আবাসিক বাসাবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। সেখানে অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তা বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহারিক ২০টি অবৈধ চুলা জব্দ করা হয়।
অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
অভিযান পরিচালনায় তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং নরসিংদী জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি রাজস্ব রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধ ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ