দেশের ও দলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে: খায়রুল কবির খোকন
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের ও দলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে জানিয়ে এ সমস্ত চক্রান্ত রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির প্রতিণ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্বক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে আরও বলেন, গত ১৭ বছর ধরে একটি ফ্যাসিস্ট, অবৈধ ও মাফিয়া সরকারের অধীনে দেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা চরম অন্যায়, অবিচার, গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। বিগত সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ ১৭ বছর পর এখন একটি স্বাধীন ও মুক্ত পরিবেশে সমাবেশ করতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন।
খায়রুল কবির খোকন বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, এই সরকার অল্প সময়ের মধ্যে নজিরবিহীন কাজ করেছে। আধুনিক বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রমনা পার্কে (সোহরাওয়ার্দী উদ্যান) জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশ সংস্কারের জন্য যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, তা জনগণের কল্যাণে কাজ করবে। বিএনপি বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি কখনোই পেছনের দরজা বা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে না। বিএনপি সবসময় দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে ও ভালোবাসায় নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছে।
নরসিংদী পৌর ঈদগাহে সমাবেশ শেষে সদর উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ