অবৈধ ভারতীয় পণ্যসহ গ্রেপ্তারের পর আলোকবালী ইউনিয়ন যুবদল সভাপতি বহিষ্কার
২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে নরসিংদী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আলোকবালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) করা বহিষ্কারাদেশে বলা হয়েছে, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না।
এ ছাড়া যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে বহিষ্কৃত এনামুল হাসানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১৭ আগস্ট অবৈধ ভারতীয় পণ্য বহনের অভিযোগে সিলেটের কোতোয়ালী থেকে এনামুলকে আটক করে পুলিশ। পরের দিন, অবৈধ পণ্য হেফাজতে রাখা ও কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করে পুলিশ এবং গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে। এ ঘটনার ৮ দিন পর দল থেকে তাকে বহিষ্কার করা হলো।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, "দল থেকে এনামুলকে বহিষ্কার করা হয়েছে এবং দলীয় সিদ্ধান্ত মেনে তাকে দলের কোনো কর্মসূচীতে অংশ গ্রহণ বা দলকে ব্যবহার করে কোনো অপরাধ করলে দল সে দায় নিবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ব্যক্তির অপরাধের দায় দল নিবে না।"
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা