জুলাই আন্দোলনের আগে জামায়াত-শিবির বা এনসিপিকে কেউ চিনত না: খায়রুল কবির খোকন
০৭ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, "জুলাই আন্দোলনের আগে জামায়াত-শিবির কিংবা এনসিপি—কাউকেই মানুষ এভাবে চিনত না। জুলাই আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে করেছি। তখন এনসিপি নামে কোনো রাজনৈতিক দল ছিল না। অথচ এখন তারা এককভাবে জুলাই আন্দোলনের কৃতিত্ব দাবি করছে।"
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, জুলাই সনদ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি মহল প্রচার করছে যে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, দায়িত্ব পালন করছে না এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে। এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন সমাবেশে সরকারের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, "তারা নিরাপদ সড়ক আন্দোলন করেছে, বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন করেছে; কিন্তু সরকার পতনের এক দফা আন্দোলন করেনি। ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে এক দফা আন্দোলন আমরা করেছি।"
বিএনপির এই নেতা দাবি করেন, জুলাই আন্দোলনে নরসিংদীতে ২৬ জন শহীদ এবং প্রায় ৬০০ জন আহত হয়েছেন। প্রাথমিক তালিকায় বিএনপির অনেক নেতাকর্মীর নাম না থাকলেও পরবর্তীতে যাচাই-বাছাই করে প্রকৃত আহতদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং তাদের সহায়তা দেওয়া হচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। এটি বিনা ভোটের নির্বাচন নয়, দিনের ভোট রাতে হয়নি। তাই মাঠ গরম করার চেষ্টা করবেন না। জনগণই এর জবাব দেবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল মাস্টার, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, গোলাম কবির কামাল প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও