লুটপাট করার কারণে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে: খায়রুল কবির খোকন

২২ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম


লুটপাট করার কারণে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে: খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের এমপি খায়রুল কবির খোকন বলেছেন, জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে। লুটপাট করা তাদের দায়িত্ব না। জনগণের অর্থ যারা লুটপাট করেছে জনগণ তাদের প্রত্যাখান করেছে। তাই তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আজ বুধবার (২২ জুলাই) বিকালে নরসিংদী সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত, তাই জনগণের কল্যাণে কাজ করতে আমরা বাধ্য। দলের নেতাকর্মীরা যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ডবল অ্যাকশন নেয়া হবে। জনগণ ভোটের মাধ্যমে আমাদের উপর আস্থা রেখেছে। জনগণের স্বার্থে বরাদ্দ একটি অর্থও কেউ দুর্নীতি করতে পারবে না, করতে দেয়া হবে না। বিএনপি যা বলে তা করে। 
 
'উপজেলা পরিষদ অডিটরিয়াম অমৃত সাগরে' অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। 
 
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২১পরিবারের মাঝে ৪২ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ১৫০ জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী প্রমুখ।


এই বিভাগের আরও