নরসিংদীতে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অনুদানের চেক হস্তান্তর
০৩ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অভিবাসী পরিবারের ৫ জন নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা ‘Refugee and Migratory Movements Research Unit (RMMRU)’ রামরু।
দুপুরে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে ইউএনসিডিএফ এবং সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা ‘Refugee and Migratory Movements Research Unit (RMMRU)’ রামরু কর্তৃক বাস্তবায়িত “সফল” প্রকল্পের আওতায় আর্থিক সাক্ষরতা এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রাপ্ত ফিরে আসা নারী অভিবাসী এবং অভিবাসী পরিবারের মোট ৫ জন নারী উদ্যোক্তার মাঝে স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং তা সম্প্রসারণ সহায়তা বাবদ অনুদানের চেক হস্তান্তর করে সংস্থাটি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে রামরুর প্রোগ্রাম পরিচালক জনাব মেরিনা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোর সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান, নরসিংদী প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আমিনুল হক, ইউএনসিডিএফ এর ন্যাশনাল প্রোগ্রাম এনালিস্ট জনাব শরিফুল ইসলাম প্রমুখ।
ডেমোর সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান তার বক্তব্যে রামরুর এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই মডেল সরকারি পর্যায়ে বাস্তবায়নের সদিচ্ছা প্রকাশ করেন। রামরুর প্রকল্প পরিচালক মেরিনা সুলতানা নারী উদ্যোক্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি উদ্যোক্তাদের নিজ নিজ সাফল্যের মাধ্যমে অন্য সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনসিডিএফ-এর ন্যাশনাল প্রোগ্রাম অ্যানালিস্ট শরিফুল ইসলাম তার বক্তব্যে ক্ষুদ্র উদ্যোগকে পরিকল্পিতভাবে বিকশিত করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিরা রামরুর এ কার্যক্রম অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনসিডিএফ এর জেলা প্রকল্প এনালিস্ট জনাব মুকুল হোসেন কাজী, রামরু-সফল প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ আফজাল হোসেন, জেলা ব্যবস্থাপক রাজীব ঘোষ সহ সফল প্রকল্প পার্টনার প্রতিষ্ঠানের ব্যাংক কর্মকর্তাগন।
অনুষ্ঠানের শেষে নির্বাচিত ৫ জন নারী উদ্যোক্তার হাতে অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী সকলেই আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নারী অভিবাসী ও অভিবাসী পরিবারের সদস্যদের সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা