নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
০৩ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের বড় বাজারে একটি টেইলার্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে দোতলায় অবস্থিত টেইলার্সটির কাপড়সহ সকল মালামাল। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে বড় বাজারের জুতাপট্টিতে ডায়মন্ড নামক টেইলার্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় রাত পৌণে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে দ্বিতীয় তলায় অবস্থিত টেইলার্সটির ভেতরে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় মুহুর্তেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। এসময় বাজারের অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়েন অন্যান্য ব্যবসায়ীরা।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোঃ রফি জানান, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কাপড়ের দোকান হওয়ায় ক্ষতি বেশি হলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণ করা যায়নি। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে পরে বলা যাবে।
টেইলার্সটির পক্ষ থেকে জানানো হয়, আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার কাপড় পুড়ে পুরোপুরি ভষ্মিভূত হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও