নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করে বিভিন্ন কর্মসূচী।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এর পরপরই শ্রদ্ধা জানান, পুলিশ সুপার মো: আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দীর্ঘদিন পর পুস্পস্তবক অর্পণে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ। জেলা শাখার সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্ব বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এছাড়াও নরসিংদীর পৌর পার্কে বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনে পালিত হয় দিবসটি। জেলার সব উপজেলায় হয় পৃথক অনুষ্ঠান।
তবে সরকারী নির্দেশনা না থাকায় এবছর কুজকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনসহ বেশ কিছু আয়োজন হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও