নরসিংদীর চরাঞ্চলে তুচ্ছ ঘটনা নিয়ে দুজন টেঁটাবিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২১, ০২:২৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে তুচ্ছ ঘটনায় দুজন টেঁটাবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে তাদের বাড়িতে ঢুকে দুজনকে টেঁটাবিদ্ধ করা হয়। তাদের দুজনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
টেঁটাবিদ্ধ দুজন হলেন, সদর উপজেলার চরাঞ্চল নজরপুরের দিলারপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. শাজাহান মিয়া (৬০) ও মো. জালু মিয়ার ছেলে মো. বারেক মিয়া (৫৫)। তাদের মধ্যে মো. শাজাহান মিয়া বা পায়ের উরুতে ও মো. বারেক মিয়া কোমরের পেছনের অংশে টেঁটাবিদ্ধ হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়াবাড়ি ও ফকিরবাড়ির মধ্যে দ্বন্দ্ব চলছে। দুইদিন আগে একটি তুচ্ছ ঘটনায় এই দুই বংশের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। এর জের ধরেই আজ মিয়াবাড়ির মো. শাজাহান মিয়া ও মো. বারেক মিয়া টেঁটাবিদ্ধ হয়েছেন।
টেঁটাবিদ্ধ দুজনের স্বজনরা জানান, সকালে হঠাৎ করেই ফকিরবাড়ি বংশের একদল সদস্য টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা মো. শাজাহান মিয়া ও মো. বারেক মিয়ার বাড়িতে ঢুকে তাদের দুজনকে টেঁটার আঘাতে বিদ্ধ করেন। ঘটনার সময় তারা দুজন যার যার বাড়িতে ঘুমাচ্ছিলেন। পরে তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক শামীম জানান, দিলারপুর থেকে দুজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের কোমরের পেছনের অংশে এবং অন্যজনের বা পায়ের উরুতে টেঁটাবিদ্ধ হন। টেঁটা অপসারণ ও প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
নজরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাদল সরকার জানান, দুজন টেঁটাবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। তবে কিভাবে কি ঘটলো, তাঁর বিস্তারিত জানতে পারিনি।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, এলাকায় বংশগত আধিপত্য বিস্তারের জন্যই এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মিয়াবাড়ির দুইজন টেঁটাবিদ্ধ হয়েছেন। ঘটনা যেন আর বড় না হয় তার জন্য ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা