নরসিংদী ফ্রেন্ডস্ সোস্যাল অরগানাইজেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
১৫ আগস্ট ২০২১, ১১:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন করেছে নরসিংদী ফ্রেন্ডস্ সোস্যাল অরগানাইজেশন। দিবসটি উপলক্ষ্যে ১৫ আগষ্ট রবিবার সকালে নরসিংদী পৌর শহরের বাসাইলস্থ সংগঠনের কার্যালয়ে কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হুদা আনসারীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জনি, সহ সভাপিত মোঃ শাহিন মোল্লা, এ্যাডভোকেট কাজী আফসার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব, রায়হান খান, কোষাধ্যক্ষ নূরে আলম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আওলাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ নাঈম খান, প্রচার সম্পাদক কবির হোসেন মাছুম, কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম সুমন ও সদস্য মোঃ আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনাহীন অবদান এবং তার জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগষ্টের শহীদদের নাজাত কামনায় বিশেষ দোয়া মাহিফিল অনুষ্ঠিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা