মেঘনা নদীতে সাঁতারে ৪২ কিলোমিটার পাড়ি দিলেন আলোকবালীর বকুল
০৩ আগস্ট ২০২১, ০৭:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মেঘনা নদীতে বিরতিহীন সাঁতার কেটে ৪২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন বকুল সিদ্দিকী নামে নরসিংদীর এক পল্লী চিকিৎসক। ওই সাতারু সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আবু সিদ্দিক ওরফে সিদ্দিক ডাক্তারের ছেলে ও রায়পুরার মনিপুরা বাজারের পল্লী চিকিৎসক।
মঙ্গলবার ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব ব্রিজ সংলগ্ন মেঘনা নদীতে সাঁতার শুরু করে ৭ ঘন্টা পর রায়পুরার মনিপুরা ঘাটে পৌছান তিনি। এসময় নৌকায় ও মেঘনার তীরে দাড়িয়ে সাঁতার উপভোগ করেন স্থানীয় হাজারো মানুষ।
স্থানীয়রা জানান, পূর্ব ঘোষণা দিয়ে ভৈরব ব্রিজ সংলগ্ন মেঘনা নদী থেকে নরসিংদীর রায়পুরার মণিপুরা খেয়াঘাটে পৌঁছার লক্ষ্যে ভোর ৫টায় উৎসকু জনতার উপস্থিতিতে সাঁতার শুরু করেন পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী। ৭ ঘন্টা বিরতিহীন ৪২ কিলোমিটার সাঁতার কেটে দুপুর ১২টার দিকে মনিপুরা খেয়া ঘাটে এসে পৌঁছান তিনি। এসময় উৎসুক দর্শক ও স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে ২০২০ সালের ২৩ আগস্ট টানা ৪ ঘন্টা বিরতিহীন সাঁতার দিয়ে মেঘনার ১৫ কিলোমিটার উত্তাল নদীপথ পাড়ি দিয়ে ১ লাখ টাকা পুরষ্কার জিতেন বকুল সিদ্দিকী। নদীপথে সাঁতার কেটে পূর্বের সকল রেকর্ড ভেঙে গিনেজ বুকে নতুন করে রেকর্ড করতে চান তিনি। আগামীতে নরসিংদী থেকে সাঁতার কেটে ঢাকা যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান সাতারু বকুল সিদ্দিকী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা