নরসিংদীতে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
১৭ জুলাই ২০২১, ০৮:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অর্ধশত পথ শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “আলোকিত নরসিংদী” নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্কে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই ২প্যাকেট, ১কেজি চিনি, ১টি নারিকেল, ২প্যাকেট দুধ ও কিচমিচ।
আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল জানান, ঈদের আনন্দ ভাগ করে নিতে আলোকিত নরসিংদী প্রতি বছরই দুই ঈদে শহরের সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে থাকে। এই ধারাবাহিকতায় এসব উপহার বিতরণ করা হয়েছে।
এসব উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, স্থানীয় দৈনিক সময়ের চিন্তার সম্পাদক জয়নুল আবেদীন, ব্যবসায়ী ও সমাজকর্মী রাসেল বিন হাসনাত, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা