নরসিংদীতে কেন্দ্রিয় যুবলীগের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
১৫ জুলাই ২০২১, ০২:৫৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সাড়ে তিনশত দু:স্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী, মাস্ক ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় কেন্দ্রিয় যুবলীগের সভাপতি শেখ ফজলে নূর শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা এসব ঈদ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চালসহ, ডাল, চিনি, আলু, তেল, সেমাই, গুড়া দুধ, মাস্ক ও গাছের চারা। কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ও নাদিম উদ্দিন উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
শহর যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে এসময় নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মোহাম্মদ মঞ্জুর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনাকালীন সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারাদেশে অসহায় ও দু:স্থ মানুষের পাশে সহায়তা নিয়ে হাজির হচ্ছে বলে জানান যুবলীগ নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ